Blog Details Home / Blog Details

আস-সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এন্ড ইনস্টিটিউট: আমাদের ইতিহাস ও লক্ষ্য
আমাদের ইতিহাস
"পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন।"
(সূরা আলাক: ১)
মহান আল্লাহ তাআলার এই মহিমান্বিত নির্দেশনার আলোকে কুরআন-সুন্নাহভিত্তিক আদর্শ শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে উঠেছে আস-সুন্নাহ শিক্ষা পরিবার কর্তৃক পরিচালিত আস-সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এন্ড ইনস্টিটিউট।
এটি একটি যুগোপযোগী ও আধুনিক শিশু শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে দ্বীনি, নৈতিক এবং সাধারণ শিক্ষার বাস্তব সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, চরিত্র ও আদর্শে সমৃদ্ধ করে গড়ে তোলা হয়। বাংলা ও ইংলিশ মিডিয়ামের সমন্বয়ে পরিচালিত আমাদের শিক্ষা কার্যক্রমে রয়েছে নূরানী শিক্ষা, কুরআন তিলাওয়াত, নাযেরা, হিফযুল কুরআন, আমল-আখলাক এবং আধুনিক সাধারণ শিক্ষার সুবিন্যস্ত কারিকুলাম।
বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী হিফয সম্পন্ন করার পর বয়স ও শ্রেণিগত জটিলতার কারণে মূলধারার শিক্ষায় পিছিয়ে পড়ে। এই বাস্তবতা বিবেচনায় আস-সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি বিশেষ ও যুগোপযোগী শিক্ষা পদ্ধতি প্রণয়ন করেছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা মাত্র ১০ থেকে ১১ বছর বয়সের মধ্যেই হিফযুল কুরআন সম্পন্ন করার পাশাপাশি ৫ম শ্রেণির শিক্ষা শেষ করে দেশের যেকোনো মূলধারার শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ লাভ করে।
আমাদের লক্ষ্য শুধুমাত্র একজন শিক্ষার্থীকে শিক্ষিত করা নয়; বরং কুরআন-সুন্নাহর আলোকে তাকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। ইসলামি তাহজীব-তামাদ্দুন, উত্তম চরিত্র, নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম এবং মানবিক গুণাবলির সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।
সামাজিক অবক্ষয় ও নৈতিক বিপর্যয়ের এই সময়ে, একটি আলোকিত, আদর্শ ও সুন্নতভিত্তিক প্রজন্ম গঠনের মহান প্রত্যয় নিয়েই এগিয়ে চলেছে আস-সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এন্ড ইনস্টিটিউট।
Leave A Comment
Sing in to post your comment or singup if you don’t have any account.
0 Comments