Admission Home /Admission

ভর্তি প্রক্রিয়া

আস-সুন্নাহ মাদরাসায় শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ভর্তি কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য নিচের ধাপগুলো যথাযথভাবে অনুসরণ করা আবশ্যক।

১. নির্ধারিত ফি দিয়ে অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।

২. জন্ম নিবন্ধন/NID অনুযায়ী নির্ভুল তথ্যের মাধ্যমে ফরম পূরণ করতে হবে।

৩. আবেদন ফরমের সাথে শিক্ষার্থীর ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ফরমে আঠা দিয়ে লাগাতে হবে।

৪. বাবা ও মায়ের ১ কপি করে পাসপোর্ট সাইজের রঙিন ছবি ফরমে আঠা দিয়ে লাগাতে হবে।

৫. ভর্তি ফি: (প্রত্যেক শাখা অফিস থেকে জেনে নিতে হবে)।

৬. ভর্তি ফির সাথে ০১ (এক) মাসের বেতন পরিশোধ করতে হবে।

৭. বাৎসরিক সেশন ফি: শুধুমাত্র পুরাতন শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। (প্রত্যেক শাখা অফিস থেকে জেনে নিতে হবে)।

ভর্তি ও যাবতীয় ফি সংক্রান্ত তথ্য

ভর্তি ফি, শ্রেণিভিত্তিক মাসিক বেতন, সেশন চার্জ এবং অন্যান্য ফি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নিচের বাটনে ক্লিক করুন।

ফি তালিকা দেখুন