About Us Home /About Us
আস-সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এন্ড ইনস্টিটিউট
আস-সুন্নাহ শিক্ষা পরিবার কর্তৃক পরিচালিত আস-সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসা এন্ড ইনস্টিটিউট নিজস্ব কারিকুলামে প্রতিষ্ঠিত ইসলাম ও আধুনিক শিক্ষা সমন্বিত একটি স্বতন্ত্র ইংলিশ ও বাংলা মিডিয়াম হিফযুল কুরআন মাদ্রাসা। এখানে কুরআন-সুন্নাহ ভিত্তিক নৈতিক শিক্ষা তথা হিফ্য ও আধুনিক জেনারেল শিক্ষার এক অভূতপূর্ব সমন্বয়ে পাঠদান ব্যবস্থা চালু রয়েছে, যার মাধ্যমে একজন শিক্ষার্থী ১০ থেকে ১১ বছর বয়সের মধ্যেই হিফযুল কুরআন সম্পন্ন করার পাশাপাশি ৫ম শ্রেণি শেষ করতে পারে। সুন্নতী আদর্শ লালন, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের ইহকালীন ও পরকালীন সার্বিক কল্যাণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
আমাদের ইতিহাস
"পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন" (সূরা আলাক-০১)
মহান আল্লাহর এই নির্দেশনার আলোকে দ্বীনি, আমলী ও আধুনিক শিক্ষার বাস্তব সমন্বয় ঘটিয়ে ইসলামী তাহজীব-তামাদ্দুনের ভিত্তিতে পরিচালিত হচ্ছে "আস-সুন্নাহ শিক্ষা পরিবার" কর্তৃক প্রতিষ্ঠিত "আস-সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এন্ড ইনস্টিটিউট"। এটি একটি যুগোপযোগী শিশু শিক্ষা মিশন, যেখানে কুরআন-সুন্নাহভিত্তিক নৈতিক শিক্ষা, হিফয এবং আধুনিক সাধারণ শিক্ষার সমন্বয়ে বাংলা ও ইংলিশ মিডিয়ামে পাঠদান পরিচালিত হয়। গতানুগতিক ধারায় হিফয শেষ করার পর বয়স জটিলতার কারণে শিক্ষার্থীদের যে শিক্ষা সংকট তৈরি হয়, তা নিরসনে আমাদের বিশেষ কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীরা মাত্র ১০ থেকে ১১ বছর বয়সের মধ্যেই হিফযুল কুরআন সম্পন্নের পাশাপাশি ৫ম শ্রেণি শেষ করে সরাসরি যেকোনো মূলধারার শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়। সামাজিক অবক্ষয় ও নৈতিক বিপর্যয় থেকে মুসলিম উম্মাহর ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করে সুন্নতী আদর্শে লালিত, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের লক্ষ্য
শিশু-কিশোরদের দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
১. শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো।
২. শ্রেষ্ঠ ও আন্তর্জাতিক মানের হাফিযুল কুরআন তৈরি করা।
৩. ৫ম শ্রেণির মধ্যেই হিফয সম্পাদন করা (ইনশাআল্লাহ)।
৪. জাতীয় ও আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি করা।
৫. শিক্ষার্থীদের ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলা।
৬. নামাজসহ অন্যান্য মৌলিক ইবাদতের প্রশিক্ষণ প্রদান করা।
৭. শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দর করার প্রশিক্ষণ প্রদান করা।
আমাদের বৈশিষ্ট্যসমূহ
১. Play Store App (As-Sunnah Edu) নামে নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য প্রদান ও শিক্ষা কার্যক্রম পরিচালনা।
২. ছোট বাচ্চাদের জন্য স্বতন্ত্র, দ্বীনি ও পরিপাটি শিক্ষা প্রতিষ্ঠান।
৩. প্রশিক্ষণপ্রাপ্ত, সুদক্ষ ও বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান।
৪. দৈনন্দিন পড়ালেখার তত্ত্বাবধানের জন্য একাডেমিক ডায়েরি সংরক্ষণ।
৫. হিফযের পাশাপাশি সাধারণ শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ।
৬. নিয়মিত C.T/M.T-এর মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন।
৭. শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে মাসিক “প্রোগ্রেস রিপোর্ট” তৈরি।
৮. শিক্ষার মানোন্নয়নে নির্দিষ্ট সময়ে অভিভাবকদের সাথে মতবিনিময়ের আয়োজন।
৯. C.C. ক্যামেরার মাধ্যমে ক্লাস মনিটরিং ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ।
১০. সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের জন্য নিজস্ব জেনারেটর ব্যবস্থা।
১১. তাজবীদভিত্তিক বিশুদ্ধ ও মার্জিত উচ্চারণের মাধ্যমে কুরআন তিলাওয়াতের প্রশিক্ষণ।
১২. জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের হাফেয ও ক্বারীগণের সরাসরি এবং অডিও-ভিডিওর মাধ্যমে মাশকের ব্যবস্থা।
১৩. হিফয বিভাগে শাখাভিত্তিক “হুসনে সাওত” প্রতিযোগিতার আয়োজন।
১৪. ইসলামিক স্কলারদের উপস্থিতিতে বৃহৎ পরিসরে “সবক” অনুষ্ঠানের আয়োজন।
১৫. নিয়মিত বিরতিতে “ইসলাহী জলসা”-এর আয়োজন।
১৬. নিয়মিত ইসলামী সংগীতের প্রশিক্ষণ।
১৭. টিভি প্রোগ্রাম ও বিভিন্ন শিশু প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ।
১৮. একাডেমিক ভবনে খেলাধুলার ব্যবস্থা।
১৯. বাৎসরিক শিক্ষা সফরের আয়োজন।
২০. অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ১০০% পরিশোধিত ও বিশুদ্ধ পানির ব্যবস্থা।
২১. মনোরম ও নিরিবিলি পরিবেশে সেমিস্টার পরীক্ষা গ্রহণ।
২২. গ্রেডিং পদ্ধতিতে সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ।
আমাদের ঠিকানা
বাংলা:
সুমনের টেক, কালু মিয়ার কাঁচাবাজার, ধৌর, তুরাগ, উত্তরা, ঢাকা।
English:
Sumoner Tek, Kalumiar Kachabazar, Dhour, Turag, Uttara, Dhaka.