Academics Home /Academics
একাডেমিক তথ্য ও কারিকুলাম
আমাদের একাডেমিক কার্যক্রম একটি সুপরিকল্পিত ও সুশৃঙ্খল কারিকুলামের মাধ্যমে পরিচালিত হয়। শিক্ষার্থীদের বয়স, যোগ্যতা ও শিক্ষার স্তর অনুযায়ী সমন্বিতভাবে কুরআন শিক্ষা, একাডেমিক শিক্ষা ও নৈতিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশের পাশাপাশি ইসলামি আদর্শ, আমল-আখলাক ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সমন্বিত বিভাগসমূহ
১. কায়দা বিভাগ: প্লে ক্লাস | নার্সারী
২. আমপারা বিভাগ: ১ম শ্রেণি
৩. নাযেরা বিভাগ: ২য় শ্রেণি | ৩য় শ্রেণি
৪. হিফয বিভাগ: ৪র্থ শ্রেণি | ৫ম শ্রেণি
স্পেশাল বিভাগসমূহ
১. কায়দা + আমপারা বিভাগ: স্পেশাল ১ম (নার্সারী + ১ম শ্রেণি)
২. নাযেরা বিভাগ: স্পেশাল ২য় (নার্সারী + ১ম শ্রেণি + ২য় শ্রেণি)
বয়সভিত্তিক ক্লাস প্ল্যান
১. হরফ পরিচিতি: প্লে ক্লাস — ৪ বছর থেকে ৫ বছরের মধ্যে
২. কায়দা বিভাগ: নার্সারী — ৫ বছর থেকে ৬ বছরের মধ্যে
৩. আমপারা বিভাগ: ১ম শ্রেণি — ৬ বছর থেকে ৭ বছরের মধ্যে
৪. নাযেরা বিভাগ: ২য় শ্রেণি ও ৩য় শ্রেণি — ৭ বছর থেকে ৮+ বছরের মধ্যে
৫. হিফয বিভাগ: ৪র্থ শ্রেণি ও ৫ম শ্রেণি — ৯ বছর থেকে ১১ বছরের মধ্যে
বিশেষ দ্রষ্টব্য: সকল বিভাগেই নূরানী পাঠদান পদ্ধতি অনুসরণ করা হয়।
পাঠদান কৌশল
১. বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই, সিলেবাসসহ যাবতীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়।
২. কঠোরতা ও প্রহারের পরিবর্তে আদর-সোহাগ, মায়া-মমতা ও উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে পাঠদান করা হয়।
৩. প্রতিদিনের পড়া ক্লাসেই শিখিয়ে দেওয়ার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়।
৪. সাবলীল উপস্থাপনা ও মাধুর্যপূর্ণ আচরণের মাধ্যমে ক্লাসকে প্রাণবন্ত করা হয়।
৫. নিয়মিত ক্লাস টেস্ট ও মডেল টেস্টের মাধ্যমে পাঠদান প্রক্রিয়া সহজ ও কার্যকর করা
পরীক্ষা পদ্ধতি
১. বছরে ৩টি সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২. হিফয বিভাগে বছরে ২টি কুরআন ও তাজবীদ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩. প্রতিটি সেমিস্টারের পূর্বে ১টি করে মডেল টেস্ট অনুষ্ঠিত হবে।
৪. মডেল টেস্টের পূর্বে বেশ কিছু ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে।
৫. সেমিস্টার পরীক্ষা চলাকালীন কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে, পরবর্তীতে ঐ বিষয়ে আর কোনো ধরনের পরীক্ষা নেওয়া হবে না।
৬. গ্রেডিং পদ্ধতিতে সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
৭. বার্ষিক পরীক্ষায় ১ম ও ২য় সাময়িক পরীক্ষার ১০% করে নম্বর যুক্ত হবে।
নৈতিক মান সংক্রান্ত
১. পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে।
২. আমল-আখলাকের প্রতি খুব সজাগ দৃষ্টি রাখতে হবে।
৩. সবার সাথে ভালো আচরণ করতে হবে।
৪. সর্বদা ইসলামিক পোশাক পরিধান করার চেষ্টা করতে হবে।
৫. মেয়েদের অবশ্যই পর্দার বিধান অনুযায়ী বোরখা পরিধান করতে হবে।
৬. মাদ্রাসা/বাসায় কোনো প্রকার অশালীন পোশাক পরিধান করা যাবে না।
আমল-আখলাক সংক্রান্ত
১. সকাল ও রাতের ক্লাসে উপস্থিতির জন্য — ৮০ নম্বর।
২. ডায়েরি ও খাতায় অভিভাবকের স্বাক্ষরের জন্য — ১০ নম্বর।
৩. ড্রেস পরিধান, পরিচ্ছন্নতা ও আচার-ব্যবহারের জন্য — ১০ নম্বর।
উপস্থিতি সংক্রান্ত
১. নিয়মিত যথাসময়ে সকাল ও সন্ধ্যা মাদ্রাসায় উপস্থিত হতে হবে।
২. ছুটি ব্যতীত কোনো শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকতে পারবে না।
৩. প্রতিদিন ক্লাসে প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরিধান করে আসতে হবে।
৪. ক্লাস শুরুর কমপক্ষে ১৫ মিনিট পূর্বে মাদ্রাসায় উপস্থিত হতে হবে।
৫. ক্লাস শেষ হওয়ার আগে ছুটি ব্যতীত প্রতিষ্ঠান ত্যাগ করা যাবে না।