Facilities Home /Facilities

আমাদের সুবিধাসমূহ (Facilities)

দ্বীনি ও আধুনিক শিক্ষার চমৎকার সমন্বয়, সার্বক্ষণিক নিরাপত্তা এবং পাঠদানের উন্নত পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রস্তুত। আপনার সন্তানের আদর্শ ভবিষ্যৎ গঠনে দেখে নিন আমাদের অনন্য সুযোগ-সুবিধাসমূহ।

ডিজিটাল ক্যাম্পাস ম্যানেজমেন্ট

Play store app (As-sunnah edu) নামে নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীদের যাবতীয় তথ্য প্রদান ও শিক্ষা কার্যক্রম পরিচালনা।

সার্বক্ষণিক নিরাপত্তা ও পর্যবেক্ষণ

পুরো ক্যাম্পাসে C.C ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক ক্লাস মনিটরিং ও শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিতকরণ।

বিশুদ্ধ খাবার পানি

শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের সুরক্ষায় অত্যাধুনিক মেশিনে ১০০% পরিশোধিত ও বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা।

মনোরম ও সুশৃঙ্খল পরিবেশ

ছোট বাচ্চাদের মানসিক বিকাশের উপযোগী একটি সম্পূর্ণ স্বতন্ত্র, দ্বীনি, পরিপাটি ও নিরিবিলি শিক্ষা পরিবেশ।

খেলাধুলা ও শরীরচর্চা

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সতেজতার জন্য একাডেমিক ভবনে নিরাপদ ইনডোর খেলাধুলার ব্যবস্থা।

আবাসিক সুবিধা

হিফজ বিভাগের শিক্ষার্থীদের জন্য সুশৃঙ্খল আবাসন, সার্বক্ষণিক শিক্ষক তত্ত্বাবধান, খাট ব্যবস্থা এবং স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণের চমৎকার সুবিধা।

শিক্ষা সফর ও সহ-শিক্ষা কার্যক্রম

শিক্ষার্থীদের মানসিক দিগন্ত প্রসারিত করতে বাৎসরিক শিক্ষা সফর, ইসলামিক সঙ্গীত প্রশিক্ষণ, হুসনে সাওত প্রতিযোগিতা এবং টিভি প্রোগ্রাম ও জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ।

আধুনিক মূল্যায়ন পদ্ধতি

পাঠোন্নয়ন মূল্যায়নে নিয়মিত ক্লাস টেস্ট (C.T), মডেল টেস্ট (M.T), মাসিক প্রোগ্রেস রিপোর্ট এবং আন্তর্জাতিক গ্রেডিং পদ্ধতিতে সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ।

ডিজিটাল মাদ্রাসা ম্যানেজমেন্ট সিস্টেম

আমাদের রয়েছে সম্পূর্ণ আধুনিক ও রোল-বেসড (Role-based) অটোমেটেড ম্যানেজমেন্ট সফটওয়্যার; যার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক-স্টাফ, ফি এবং অভিভাবক সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। অভিভাবকগণ নিজেদের মোবাইল ফোনের মাধ্যমেই ঘরে বসে সকল প্রকার ফি পরিশোধ, পেমেন্ট হিস্ট্রি দেখা এবং সন্তানের উপস্থিতি, পরীক্ষার ফলাফল ও প্রাতিষ্ঠানিক সকল আপডেট মুহূর্তেই পেয়ে যান।